১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

অনলাইন ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট পেতে প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। ২৪ ঘণ্টা পেরোতেই সেই আবেদন দেড় মিলিয়ন ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তথ্যমতে– সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এর পরের সারিতে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা।

আসন্ন ২০২৬ বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি জানিয়েছেন, ‘এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ গোটা বিশ্বে কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং ফুটবল ইতিহাসে এটি যে এক মাইলফলক হয়ে উঠবে তা নিশ্চিত।’ এই প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাইয়ের পর আবেদনকারীদের ই-মেইল দেওয়া হবে ১৯ সেপ্টেম্বর।

পরবর্তীতে ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে ফুটবলভক্তরা টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার এই প্রক্রিয়ার পুরোটাই হবে অনলাইনে। সরাসরি ক্রয়ের সুযোগ নেই। প্রথম ধাপ শেষে আসন ফাঁকা থাকলে পুনরায় টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য জানানো হবে ওয়েবসাইটে। এভাবে ২০২৬ সালের ১৯ জুলাই (ফাইনাল) পর্যন্ত টিকিট ক্রয়ের সময়সীমা ঠিক করেছে ফিফা। টিকিটের জন্য আবেদনে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করে নিতে হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ওয়েবসাইটে।

আরও পড়ুনঃ   জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যতের ভোট নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

ভিসা প্রি-সেল ড্র সম্পূর্ণভাবে উল্লেখিত ওয়েবসাইটের প্রকাশিত আনুষ্ঠানিক নিয়মের অধীন। আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে হলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। ভক্তরা গ্রুপ-পর্বের টিকিট শুরুতে মাত্র ৬০ মার্কিন ডলার থেকে সংগ্রহ করতে পারবেন। টিকিট বিক্রি শুরুর সময়ই সব ১০৪টি ম্যাচের জন্য একক ম্যাচ টিকিট ছাড়াও ভেন্যু-নির্দিষ্ট ও দল-নির্দিষ্ট টিকিট পাওয়া যাবে। বিশ্বকাপের আয়োজক সংশ্লিষ্টরা জানান, গ্রুপ পর্বের ম্যাচে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে শুরু হবে টিকিটের দাম। ক্যাটাগরিভেদে সেই দাম বাড়তে থাকবে।

আরও পড়ুনঃ   বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

টিকিটের দাম ফাইনালে বেড়ে হবে ৬,৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ১৯ হাজার ৬৯৫ টাকা)। তবে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম ওঠা-নামা করতে পারে বলেও জানা গেছে। বিশ্বকাপ টিকিটের এমন উচ্চমূল্য নিয়েও বেশ সমালোচনা রয়েছে, যেমনটা গত জুনে হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপেও হয়েছিল। উচ্চমূল্যসহ নানা কারণে ওই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুর গ্যালারি ছিল ফাঁকা। অবস্থা বেগতিক দেখে বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়ার নজিরও দেখা গেছে।

প্রাথমিকভাবে শুধু ভিসা কার্ডধারীরাই টিকিটের জন্য আবেদন করতে পেরেছেন। ৪৮ দল নিয়ে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। মোট ১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং ২টি কানাডায়। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল ও ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা ফিফার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST