১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠেশুরু হয়েছে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে বেলুন ফেস্টুন উড়িয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

আরও পড়ুনঃ   ভাষানটেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার

বই মেলার উদ্দেশ্য জানাতে বক্তাগণ বলেন, বর্তমান প্রজন্মের বই পড়ার প্রতি তেমন আগ্রহ নেই। কিন্তু একসময় মানুষ বই পড়ার প্রতি অনেক আগ্রহী ছিল। ঘুরতে বা ভ্রমণ করতে গেলে বই সংগে নিয়ে যেত,অবসর সময়ে যেন বই পড়তে পারে। আবার অনেক সময় অনেকে অর্থের অভাবে বই কিনতে না পেরে অন্যের কাছ থেকেধার নিয়ে বই পড়েছে।বর্তমান প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতেই এই বইমেলা।

আরও পড়ুনঃ   কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

উল্লেখ্য যে, বইমেলাতে সরকারি ৮টি প্রতিষ্ঠান এবং বেসরকারি ৭৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল আছে। এ মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে বিকাল ৩ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল ১১ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত এ বইমেলা চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৩

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৫

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৭

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

৮

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

৯

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১১

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৪

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৫

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST