২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএল ইতিহাসে এমন ফিফটি আগে দেখেনি কেউই!

অনলাইন ডেস্ক : পারভেজ হোসেন ইমনের ব্যাটে রানের খরা। অভিজ্ঞ নাইম ইসলামকে নিয়ে আসা হলো ওপেনার হিসেবে। আর তারপরেই বাজিমাত। উসমান খান দুর্বার রাজশাহীর বিপক্ষে বড় স্কোর করতে না পারলেও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান ঠিকই দিয়েছেন নাইম। খুব আগ্রাসী ব্যাট না চালালেও পেয়েছেন ফিফটির দেখা। বন্দরনগরীর দলটার ইনিংসের ভিতটাও গড়ে দিয়েছিলেন তিনিই।

৫ চার আর ৩ ছক্কায় ৪১ বলে ৫৬ রান করে ফিরেছেন সাজঘরে। তবে ৩৬ বলে যখন ফিফটির ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন তখন বিপিএলের রেকর্ডবুকে নিজের নামটা ঠিকই উঠিয়েছেন এই ব্যাটার। সবমিলিয়ে ৪ হাজার ৩৬৪ দিন পর দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে ফিফটির ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন নাইম।

আরও পড়ুনঃ   দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

বিপিএলে দুই ফিফটির মাঝে এরচেয়ে বড় ব্যবধান আগে কখনোই দেখা যায়নি। নাইম শেষ বিপিএল ফিফটি পেয়েছিলেন ২০১২-১৩ আসরে। সেবার করেছিলেন ৭২ রান। কাকতালীয়ভাবে সেবারেও তিনি ছিলেন চিটাগাং কিংসের খেলোয়াড়।

বিপিএলে এর আগে দুই ফিফটির মাঝে সবচেয়ে বেশি ব্যবধান ছিল আফগানিস্তানের তারকা মোহাম্মদ নাবির। আফগান এই তারকা বাংলাদেশের ঘরোয়া আসরে দুই ফিফটির মাঝে দেখেছিলেন ২ হাজার ৬২৫ দিনের ব্যবধান। ২০১৬-১৭ আসরে চিটাগাং ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ফিফটির পর ২০২৩-২৪ আসরে রংপুরের হয়ে পরের ফিফটি করেন নাবি।

আরও পড়ুনঃ   ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

পাকিস্তানের দুই তারকা আহমেদ শেহজাদ এবং বাবর আজম আছেন এরপরেই। বিপিএলে শেহজাদের দুই ফিফটির মাঝে ছিল ২ হাজার ৬১৮ দিনের ব্যবধান। বাবরের দুই ফিফটিতে ছিল ২ হাজার ২৪৭ দিনের ব্যবধান।

প্রায় ১২ বছর পর ফিফটি পাওয়ার দিনে নাইম বল হাতেও ছিলেন দারুণ। ৬ রান খরচায় ২ উইকেট পেয়েছেন। ২০১৫-১৬ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সময় ৭ রানে ৩ উইকেট পেয়েছিলেন। প্রায় ১০ বছর পর এক ম্যাচে একাধিক উইকেটের দেখা পেয়েছেন। এমন একটা দিনকে নিশ্চিতভাবেই বহুদিন মনে রাখবেন ৩৮ বছর বয়েসী নাইম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST