১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘বিক্রির জন্য নয়’, মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান ওপেন এআইয়ের

অনলাইন ডেস্ক : ৯ হাজার ৭৪০ কোটি ডলারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতকারী কোম্পানি ওপেন এআই কিনতে চেয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ইলন মাস্ক; কিন্তু তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে কোম্পানি কর্তৃপক্ষ বলেছে, ‘ওপেন এআই বিক্রির জন্য নয়।’

বিশ্বের জনপ্রিয় চ্যাটবট চ্যাট জিপিটির নির্মাতা এই কোম্পানির চেয়ারম্যান ব্রেট টেইলর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “ওপেন এআই বিক্রির জন্য নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা ব্যহত করতে সম্প্রতি ইলন মাস্ক কোম্পানি ক্রয়ের যে প্রস্তাব দিয়েছেন, তাকে নির্বাহী বোর্ডের সবার সম্মতিক্রমে প্রত্যাখ্যান করছে ওপেন এআই। নির্বাহী বোর্ডের সদস্যদের পক্ষ থেকে আমি কোম্পানির এ অবস্থান স্পষ্ট করলাম।”

প্রসঙ্গত, ২০১৫ সালে একটি অলাভজনক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে ওপেন এআই। কোম্পানিটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাঝ্যের সানফ্রান্সিসকো শহরে। ইলন মাস নিজে এই কোম্পানির অন্যম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন; তবে অন্যান্য প্রতিষ্ঠাতারা কোম্পানির ‘অলাভজনক’ অবস্থানের পক্ষে দৃঢ় থাকায় অল্প কিছুদিন পরেই ওপেন এআই ছেড়ে চলে যান তিনি।

আরও পড়ুনঃ   গণতন্ত্র ব্যর্থ, আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে— ১০০তম জন্মদিনে বললেন মাহাথির

ওপেন এআইয়ের চেয়ারম্যানের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি মাস্ক, তবে তার আইনজীবী মার্ক টোবেরফ এক বিবৃতিতে বলেছেন, “নিজেদের দাতব্য পরিচয়কে ব্যবহার করে ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর ফলে একদিকে এ খাতের অন্যান্য কোম্পানিগুলো অসম প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, অন্যদিকে লাভবান হচ্ছেন ওপেন এআইয়ের নির্বাহী বোর্ডের সদস্যরা। ইলন মাস্ক এই ব্যাপারটি ভাঙতে চেয়েছিলেন।”

আরও পড়ুনঃ   নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ

গত সপ্তাহে এক্সে পোস্ট করা এক বার্তায় মাস্ক বলেছিলেন ওপেন এআই কিনে নিতে চান তিনি এবং এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তিনি কোম্পানির নির্বাহী বোর্ডের কাছে পাঠিয়েছেন। তিনি এই বার্তা পোস্ট করার পর সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে সেটি শেয়ার করে ওপেন এআইয়ের শীর্ষ নির্বাহী কর্মকর্তা এবং অন্যতম সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান বলেন, “না, এটি হচ্ছে না। ধন্যবাদ”। জবাবে সেই পোস্টের কমেন্ট সেকশনে অল্টম্যানকে উদ্দশ্য করে মাস্ক বলেন, ‘জোচ্চর’।

পরের দিন মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, “আমরা ওপেন এআইকে আরও জনকল্যাণমূলক কোম্পানিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। গত ডিসেম্বর থেকৈ এ লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে। তাই আপাতত এই কোম্পানি বিক্রি হচ্ছে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST