১২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন আর্জেন্টাইন তারকা

অনলাইন ডেস্ক : ম্যানচেস্টার সিটি থেকে দুই বছরের চুক্তিতে ২০২১ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। যদিও স্প্যানিশ জায়ান্টদের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। এরপর হার্টের সমস্যার কারণে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিতে একপ্রকার বাধ্য হন। সেই সময় তার চুক্তি বাতিলের পর পাওনা বাকি উল্লেখ করে ক্লাবটির বিপক্ষে স্পেনের আদালতে মামলা করেছেন আগুয়েরো।

সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, বার্সার কাছে প্রায় ৩২ লাখ মার্কিন ডলার (৩০ লাখ ইউরো) পাওনা দাবি করেছেন সাবেক এই ফরোয়ার্ড। ২০২৩-২৪ মৌসুম নিয়ে বার্সার একটি আর্থিক প্রতিবেদনে এমনটা জানা গেছে। বছরের শুরুতেই ওই মামলা করেন আগুয়েরো। পরবর্তীতে ওই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরে সংবাদমাধ্যমটি।

ক্লাবটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে– ২০২৪ সালের মে মাসে সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো ৩০ লাখ ইউরো পাওনা চেয়ে মামলা করেছে। তার দাবি- সমঝোতার ভিত্তিতে অগ্রিম চুক্তি বাতিলের কারণে তিনি ওই পরিমাণ অর্থ পান। আর্থিক প্রতিবেদনের জন্য বিবেচিত সময়টুকু (২১ জুন) পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ক্লাব এখন পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় আদালতের নির্দেশনার অপেক্ষা করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপিত

এভাবে বার্সার বিরুদ্ধে নয়টি মামলা চলমান রয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। তার মধ্যে একটি– ‘স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামের একটি কোম্পানি বার্সেলোনার কাছে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাওনা দাবি। তাদের দাবি, ওই অর্থ গত বছর বার্সেলোনা থেকে উসমান ডেম্বেলের পিএসজিতে পাড়ি জমানোর মধ্যস্থতা করার অংশ হিসেবে পাওনা। যা নিয়ে বার্সেলোনা আদালতের শরণাপন্ন হয়েছে এবং ওই কোম্পানি মামলা লড়তে প্রস্তুত বলেও জানানো হয়েছে আর্থিক প্রতিবেদনে।

আরও পড়ুনঃ   বিএমডিএ প্রধান কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আগামী ১৯ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) রয়েছে কাতালান ক্লাবটির। সে উপলক্ষ্যে বোর্ডের সদস্যদের কাছে আর্থিক প্রতিবেদনটি পাঠানো হয়েছে। ২০২৩-২৪ আর্থিক প্রাপ্তি নিয়ে তারা চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে। একইসঙ্গে গত মৌসুমে প্রায় ১০ কোটি ডলার ক্ষতির কথা সভায় উত্থাপন করবে বার্সা।

গতকাল শুক্রবার রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে অর্ধমিলিয়ন ডলার বোনাস নিয়ে করা একটি মামলায় বার্সেলোনা পরাজিত হয়েছে। ফলে ক্লাবটিকেও সেই অর্থ পরিশোধ করতে হবে না। এ ছাড়া গত বছর ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমের চুক্তি বাতিল নিয়ে ফিফার আদেশের বিরুদ্ধে বার্সার করা একটি আপিল ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ বাতিল করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৪

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৫

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৬

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৭

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৮

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৯

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১০

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১১

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১২

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৩

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৪

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৫

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৬

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৭

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৮

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST