১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বারনই নদী রক্ষায় রাজশাহীতে মানববন্ধন, গম্ভীরা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বারনই এখন একটি ‘বিষাক্ত’ নদী। দুর্গন্ধে নদীর কাছেই যেতে পারে না মানুষ। এ অবস্থায় রাজশাহীতে ‘জীবন-জীবিকা, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বারনই নদী রক্ষায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নদীপাড়ের বাসিন্দাদের মুখে নদীটিরই আর্তনাদ ফুটে উঠেছে। সোমবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

এর আগে সকালে নওহাটার নদীপাড়ে গম্ভীরার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে বারনই নদী দূষণের ফলে দুপাড়ের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি, পরিবেশ ও কৃষির ওপর কী বিরূপ প্রভাব পড়েছে তা ফুটিয়ে তোলা হয়। এরপর বারনই রক্ষার দাবিতে নদীপাড়েই একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নদীর জন্য একসাথে-নদী রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ’ স্লোগানে সমন্বিতভাবে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা এএলআরডি, রুলফাও ও বেলা। বুকস, মাসাউস, পরিবর্তন ও দিনের আলো হিজড়া সংঘসহ ১২টি সংগঠন এতে সহায়তা করে। অংশ নেন নদীপাড়ের বাসিন্দারা।

রাজশাহীর নওহাটায় শিব নদী থেকে বারনইয়ের উৎপত্তি। এটি নাটোরের সিংড়ায় গিয়ে আত্রাই নদীতে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৯৩ কিলোমিটার। গড় প্রস্থ ৫১ মিটার। খাল হয়ে এ নদীতেই এখন গিয়ে পড়ে সিটি করপোরেশন এলাকার দূষিত বর্জ্যপানি। এছাড়া নদীর দুপাশের বিভিন্ন হাট-বাজারের ময়লা-আবর্জনাও নদীতে ফেলা হয়। ফলে নদীটি এখন এতই দূষিত যে মাছও বাঁচতে পারে না। পানিতে নামলে হয় চর্মরোগ।

আরও পড়ুনঃ   নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে সরকার : আসিফ

আলোচনা সভায় নওহাটা এলাকার সাংস্কৃতিককর্মী মোস্তফা সরকার বিজলী বলেন, ‘সিটি করপোরেশন এলাকার বসতবাড়ির শৌচাগারের মল চলে আসে ড্রেনে। সেই ড্রেনের পানি খাল দিয়ে আসে বারনই নদীতে। এ পানি আর ব্যবহার করা যায় না। নদীপাড়ের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ চর্মরোগে ভুগছেন নদীর পানি ব্যবহার করে। পানি এতই দূষিত যে মাছ বাঁচে না। পবার দুয়ারি থেকে নওহাটা পর্যন্ত এলাকায় দুর্গন্ধে ঘরবাড়ির জানালা বন্ধ রাখতে হয়।’

বারনইয়ের দূষিত পানি শিব নদী হয়ে তানোরেও যাচ্ছে বলে সভায় অংশ নিয়ে জানান পৌরসভার সাবেক নারী কাউন্সিলর মোমেনা আহমেদ। তিনি বলেন, ‘এই নদীটা দখলের কারণে মৃতপ্রায়। দ্রুত নদীর সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করতে হবে। নদীকে বাঁচাতে হবে।’

নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আলী বলেন, ‘এই নদী দিয়ে আমাদের বাপ-দাদারা নৌকায় করে বাগমারার তাহেরপুরে কৃষিপণ্য নিয়ে আসতেন। এখন বছরের বেশিরভাগ সময় পানি থাকে না। পুঠিয়ায় অপরিকল্পিতভাবে রাবার ড্যাম নির্মাণের কারণে কয়েক কিলোমিটারজুড়ে প্রচুর কচুরিপানা থাকে। এখন নৌপথও বন্ধ হয়ে গেছে।’

আরও পড়ুনঃ   অনুশীলনে ফিরছেন রাজশাহীর ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে পেলেন?

বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ বলেন, নদীর দুপাড়ের হাট-বাজার থেকে প্রচুর ময়লা-আবর্জনা নদীতে ফেলার কারণে নদীটি নাব্যতা হারিয়ে ফেলেছে। এটি ড্রেজিং করতে হবে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, পৌরসভার মেয়ররা নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করেন না। কারণ, নদী যতই ভরাট হবে, ততই দখল সহজ হবে। এভাবে নদীর দুইপাশে বহু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।

উন্নয়নকর্মী সম্রাট রায়হানের পরিচালনায় আরও বক্তব্য দেন- এএলআরডির প্রতিনিধি সানজিদা খান রিপা, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, সাংস্কৃতিককর্মী ওয়ালিউর রহমান বাবু, কলেজশিক্ষক মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন।

সভায় অংশ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন ও রাজশাহী সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা তাদের নিজ নিজ অবস্থান থেকে বারনই রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST