৩০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদরে ঝিলিম ইউনিয়নের টং পাড়ায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।

আরও পড়ুনঃ   বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জনের মৃত্যু

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টং পাড়া এলাকায় অবস্থিত মের্সাস রাবেয়া ফিলিং স্টেশন এর সামনের বাড়িতে অভিযান চালায় জেলা প্রসাশনের একটি টিম। এসময় বাড়ির শৌচাগারের ভিতরে তিনটি ড্যামে মজুত রাখা ১৪৫ লিটার ডিজেল জব্দ করে প্রশাসন। এই সময় জব্দকৃত ডিজেল ৯৬ টাকা ৩৯ পয়সায় হারে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয় এবং অবৈধ মজুতের অভিযোগে সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST