২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ (২৪ মে) সকালে রাজশাহী বাঘা মডেল মসজিদ সম্মেলন কক্ষে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী এ মতবিনিময় সভা আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ডলি।

প্রধান অতিথির বক্তৃতায় সাবিহা সুলতানা বলেন, বর্তমানে আমরা তথ্যের বন্যার যুগে বসবাস করছি। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে সোশাল মিডিয়ার এলগরিদমের কারণে সামাজিক মাধ্যম নেতিবাচক তথ্য ও গুজব বুস্ট করে আমাদের বেশি সময় সম্পৃক্ত করে রাখছে। অতিরিক্ত গুজবের কারণে আমাদের মাঝে সত্য তথ্যের বিষয়েও অবিশ্বাস তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   রাসিকের কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে সর্বজনীন পেনশন চালুকরণের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, যখন কেউ গুজব যাচাই-বাছাই না করে শেয়ার দিচ্ছে তখন আপনারা যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে সত্য ঘটনা উন্মোচন করে বেশি বেশি প্রচার করেন তাহলে মানুষ সত্য জানতে পারবে। এ সময় সকলকে গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। মূল প্রবন্ধে তিনি গুজবের উপাদান, নিয়ামক এবং গুজব ছড়ানোর বিভিন্ন পদ্ধতি ও সেগুলো যাচাইয়ের কৌশল বিষয়ে আলোকপাত করেন।

রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা ও বাঘার গণমাধ্যমকর্মীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৩

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৫

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৭

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

৮

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

৯

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১১

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৪

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৫

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST