২৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

বৃহস্পতিবার সকাল ১১ টায় খাবার ঘর (ডাইনিং রুম) এর ভিত্তি প্রস্তর করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকতনের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম)এর ভিত্তি প্রস্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় খাবার ঘর (ডাইনিং রুম) এর ভিত্তি প্রস্তর করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। চাদ বলেন অনাথ শিশু ও বৃদ্ধরা আমাদের কারো না কারো পরিবারের একজন। নানান কারণে তাদের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে থাকতে হয় আমরা তাদের পাশে থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো এসময় তিনি সরকারের উন্নয়নমূলক কাজে অংশ গ্রহন করে সহয়োগিতার আহ্বান জানান।

অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম) এর এর নির্মাতা প্রতিষ্ঠান খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক শামছুল আলম বিশেষ অতিথির বক্তব্যকালে বলেন, এতিম-সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের নিরাপদে বসবাস করার জন্য সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ সালে তৃতীয় তলা ভবন নির্মাণ করা হয়েছে। প্রতি তলায় দুই পার্শে ওয়াসরুম সহ নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এছাড়াও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সপ্তাহের দুই দিন-শুক্রবার ও শনিবার দুইজন এমবিবিএস চিকিৎসক এর মাধ্যমে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

আরও পড়ুনঃ   সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তারের দাবি ছাত্রদলের সাধারণ সম্পাদকের

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু। উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সামশুদ্দিন সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বিএনপি নেতা মুখলেছুর রহমান, সুরুজ্জামান সুরুজ, জালাল উদ্দীন, শফিকুল ইসলাম, আব্দুল লতিব, আফাজ উদ্দীন, আসলাম আলী, আব্দুল কুদ্দুস, শামসুল হক, আব্দুল হামিদ মিঞা, সুব্রত কুমারসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।

আরও পড়ুনঃ   অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

জানা যায়, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রয়াত সামশুদ্দিন সমেশ ডাক্তার প্রতিষ্ঠান গড়তে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাকে। তবুও হাল না ছেড়ে স্ত্রীর ও বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হযেছেন। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল জানান, বর্তমানে-এতিম ও সুবিধা বঞ্চিত ১০৭ জন শিশু এবং ২৬ জন বয়োবৃদ্ধ (পুরুষ-মহিলা) রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST