২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগান বিলাসের ছবিতে নজর কেড়েছে কৌশানী

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জি। বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি জগতে তার পথচলা শুরু। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন কৌশানী। প্রায়ই তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন তিনি। এবার তার তেমনই এক বাগান বিলাসের ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুনঃ   তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ

সম্প্রতি কৌশানী সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বেগুনি বাগান বিলাস আর সবুজ প্রকৃতির মাঝে মিষ্টি হাসিতে ফ্রেমবন্দী হতে দেখা গেছে।

ছবিতে অভিনেত্রীকে বেগুনি রঙের পোশাকের সঙ্গে প্রকৃতির রং মিলেমিশে একাকার হতে দেখা যাচ্ছে, যা তার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুধু আমি, আমার নিজের জগতে।’

আরও পড়ুনঃ   ‘কাকুর বয়সী লোক কোমরে হাত দেয়, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি’

কৌশানীর এমন ‘ম্যাচিং করা’ ড্রেসে প্রকৃতির ক্যানভাসে রঙের ছোঁয়া মুগ্ধ করেছে তার ভক্তদের। কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসার বন্যা। একজন ভক্ত কমেন্ট করেছেন, ‘তুমি ফুলগুলোর মতোই সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘এটা কি তোমাদের ফুলের বাগান? তোমাকে খুব সুন্দর লাগছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

২

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

৪

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

৫

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

৬

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৭

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৯

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১০

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

১১

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

১২

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১৪

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১৫

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১৬

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৮

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST