৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ব্র্যাক অফিসে জানালার গ্রীল কেটে চুরি

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ ব্র্যাক অফিসে জানালার গ্রীল কেটে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরের দল অফিসের নাইটগার্ডের ঘরে সিটকি লাগিয়ে ঘন্টাব্যাপী অফিসের বিভিন্ন রুমের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্প্রতিবার (২ জানুয়ারী) দিবাগত রাতে। তবে অফিসের চুরি বিষয়ে কথা বলতে রাজী হননি শাখা ব্যবস্থাপক গোরাঙ্গ কুমার।

নাম জানাতে অনিচ্ছুক ব্র্যাক অফিসের এক কর্মচারী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসের কাজকর্ম শেরে নাইটগার্ড ব্যতীত অফিস বন্ধ করে সবাই চলে যান। সকালে নাইটগার্ড তার ঘর থেকে বাইরে বের হওয়ার জন্য দরজা খুলতে গেলে দরজা বন্ধ পান। দরজা খুলতে না পেরে তিনি অফিসের কর্মকর্তাদের জানান।

শুক্রবার (৩ জানুয়ারী) সকালে কর্মকর্তারা অফিসে এসে চুরির বিষয়টি জানতে পারেন এবং নাইটগার্ডকে তার রুম থেকে বের করে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চোরের দল যেভাবে ব্র্যাক অফিসের প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করেন এবং জানালার গ্রীল কেটে চুরি সংগঠিত করেছে তা অত্যন্ত রহস্যজনক বলে অনেকেই মনে করেছেন। অফিসের ভেতরে চারটি মোটরসাইকেল ও একাধিক কম্পিউটার থাকলেও সেগুলোতে হাত দেয়নি চোরের দল।

তারা অফিসের হিসাব রক্ষকের ঘরের চারটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে টাকা রাখার ভোল্ট ভেঙ্গে টাকা নিয়ে গেছে। কত টাকা নিয়ে গেছে সে ব্যাপারে কোনো কথা বলতে চাননি শাখা ব্যবস্থাপক গোরাঙ্গ কুমার।

জানতে চাইলে শাখা ব্যবস্থাপক গোরাঙ্গ কুমার বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা না বলে কোন তথ্য দিতে পারবো। তবে সংবাদটি প্রকাশ না করার জন্য সাংবাদিককে বার বার আহবান জানিয়েছেন।

ব্র্যাক অফিসে এমন চুরির ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন অন্যান্য এনজিও’র কর্মকর্তা, কর্মচারীরা। অনেকেই নিরাপত্তার আশঙ্কা করছেন।

আরও পড়ুনঃ   দিনের পর দিন গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

এলাকার সচেতন মানুষ মনে করেন, বাংলাদেশের সর্বোচ্চ অর্থ লেনদেনের এনজিও হচ্ছে ব্র্যাক। এমন বড় প্রতিষ্ঠানে কেনই বা সিসি ক্যামারার ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। অফিসের নিরাপত্তা ও তদরকি করার জন্য সিসি ক্যামেরা একান্ত প্রয়োজন বলে মনে করেন তারা।

বাগমারার ভবানীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক গোরাঙ্গ কুমার চুরির বিষয়ে তথ্য না দেয়ায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি। ছুটির দিন হওয়ায় অন্যান্য কর্মকর্তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। দুপুরের সময় শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা থানায় মামলা করার জন্য অবস্থান করছেন বলে জানা গেছে।

চুরির বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ব্র্যাক অফিসের কর্মকর্তারা থানায় আছেন মামলার কাজ চলছে, এছাড়া তিনি চুরির ক্ষতির পরিমান জানান ৪১ হাজার টাকা ও দুইটি ট্যাব চুরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৩

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৫

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৭

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

৮

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

৯

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১১

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৪

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৫

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST