২৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় নবনির্বাচিত সংসদ সদস্যকে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সংবর্ধনা

বাগমারায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা: আব্দুল বারী সরদারকে সংবর্ধনা দিয়েছে আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে সংবর্ধনা দিয়েছে আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে আউসপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ার ফলেই তিনি আজ এই দায়িত্ব পেয়েছেন। তিনি বাগমারার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইব্রাহিম আলী। এছাড়াও বক্তব্য দেন মাওলানা মুর্তজা হুসাইন, আউচপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আইনুল হক ও ডাঃ আলমগীর হোসেন।

আরও পড়ুনঃ   চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন আমীর মাওলানা আল আমীন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম।

ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST