১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবীর পথসভা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবী এবং সাবেক এমপি আব্দুল গফুরের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার নরদাশ ইউনিয়নের বাঁধেরহাটে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

এর পূর্বে দ্বীপপুর ইউনিয়ন নানসর বাজার, হাসানপুর, মাড়িয়া ইউনিয়নের বৈলসিংহ বাজার, বড় বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ী সহ দিনব্যাপী প্রচার-প্রচারণা, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। পথসভায় সাবেক এম. পি বলেন, আমি দীর্ঘ দিন সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া

আব্দুল গফুরের সন্তান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী বলেন, আমার চাকরি জীবনে বাগমারার অনেক সন্তানকে আমি চাকরি দিয়েছি। যদিও নিজের পরিচয় আড়াল করে। আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হব ইনশাআল্লাহ।
বিজয়ী হলে বড় পরিসরে কাজ করার সযোগ পাবো। কৃষি, শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাটের উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।

আরও পড়ুনঃ   তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পবায় আলোচনা সভা ও স্বাগত মিছিল

এ সময় সাবেক এম. পি, এম. এ গফুরের সাথে তার সন্তান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোনাক্কা, বাসুপাড়া ইউনিয়নের মেম্বার শহিদুল ইসলাম, প্রভাষক আবুল কালাম বাবু,সাবেক মেম্বার আনছার আলী, বিএনপি নেতা মকছেদ আলী, ফজলুর রহমান, সালাউদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST