২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে, বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : বাংলাদেশে রাজনৈতিক সংস্কার সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। গত ২১ জুলাই কমিশন তাদের প্রতিবেদনটি প্রকাশ করে। তারা বলেছে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা, উত্তেজনা এবং ধর্মীয় স্বাধীনতার উন্নতিতে যে সংস্কার হাতে নিয়েছে সেগুলো অনেকটা অগ্রগতি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে বাংলাদেশ সফর করে কমিশনের একটি প্রতিনিধিদল। ওই সময় তারা জানান, যদিও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও অনেকেই নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও, দেশে এখনো ধর্ম অবমাননার আইন ও ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির বিধান রয়েছে।

আরও পড়ুনঃ   গাজায় হামলা থামিয়েছে ইসরায়েল

এতে আরও বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে “ধর্মনিরপেক্ষতা” শব্দের পরিবর্তে “বহুত্ববাদ” যুক্ত করার সুপারিশ করা হলে, বিএনপি তা প্রত্যাখ্যান করে এবং “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” ফিরিয়ে আনার দাবি জানায়। সংখ্যালঘু সম্প্রদায়গুলো অভিযোগ করেছে, তাদের এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

এছাড়া নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে হেফাজতে ইসলামীর আপত্তি ও বিক্ষোভের বিষয়টিও মার্কিনিদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৪৩৩টি সুপারিশকে হেফাজতে ইসলাম “ইসলামবিরোধী” বলে প্রতিবাদ জানিয়েছে এবং মে মাসে ঢাকায় বিশাল সমাবেশ করে কমিশন বাতিলের দাবি তোলে।

আরও পড়ুনঃ   বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

এছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে রক্ষণশীল ধর্মীয় প্রবণতা বেড়েছে এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় এখনো জবাবদিহির অভাব রয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

হিন্দু, আদিবাসী, আহমদিয়া ও সুফি মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও এতে দাবি করা হয়েছে।

অপরদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা থাকলেও সরকার এখনো কার্যকর কৌশল জানায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কমিশনটি বলেছে, সবাই যেন নির্ভয়ে ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST