৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বরিশালের প্রতিশোধের ম্যাচে তামিমদের ব্যাটিংয়ে পাঠাল রংপুর

অনলাইন ডেস্ক : কাগজে-কলমে চলতি বিপিএলের শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আসরে প্রথম মুখোমুখিতে তামিম ইকবালের বরিশালকে পাত্তাই দেয়নি নুরুল হাসান সোহানের রংপুর। আবারও মুখোমুখি দুই দল। বরিশাল কি পারবে এবার প্রতিশোধ নিতে নাকি আবারও দাপট দেখাবে রংপুর?

একদিনের বিরতির পর আবারও ফিরেছে বিপিএল। আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান।

আরও পড়ুনঃ   রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র বিশেষ বার্তা

এবারের বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত রংপুর। এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চার ম্যাচে তিন জয়ে টেবিলের দুইয়ে আছে। তামিমদের একমাত্র হার রংপুরের বিপক্ষেই। মিরপুরে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মায়ার্স, তাওহিদ হৃদয়, জাহানদাদ খান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি ও তানভীর ইসলাম।

আরও পড়ুনঃ   মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর একাদশ: তাওফিক খান, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ ও কামরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST