২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৬)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বাগমারায় সেনাবাহিনীর অভিযানে ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জাকিরের আগে একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের মেয়ে হুমায়রা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেন। পরে তাঁর স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারেননি। বাড়ির লোকজন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

৩

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

৪

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

৫

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

৬

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

৭

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১১

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১২

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

১৩

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

১৪

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

১৫

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

১৬

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

১৭

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৮

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

১৯

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST