৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলমান তীব্র দাবদাহের কারণে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোর সূচি নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ফ্রান্স-প্যারাগুয়ে মধ্যকার ম্যাচটি এই বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত ম্যাচ হতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই চরম পরিস্থিতিতে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীদের পক্ষ থেকে ম্যাচটি স্থগিত করার জন্য ফিফাকে অফিশিয়াল অনুরোধ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহ বজায় থাকবে। ফিলাডেলফিয়ায় ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৭.৭৮° সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও গরমের কারণে মাঠে তা সর্বোচ্চ ৪৬.১১° সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে।

আরও পড়ুনঃ   স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

চলতি সপ্তাহের শুরুতেই নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩২.২২° সেলসিয়াসে পৌঁছালে ফরাসি ফুটবলারদের মাঠের জলকামান দিয়ে শরীর ঠাণ্ডা করতে দেখা গিয়েছিল। ম্যাচগুলোতে ফিফা পানির বিরতি বা কুলিং ব্রেকের ব্যবস্থা রাখলেও বিশেষজ্ঞরা একে যথেষ্ট নয় বলে উড়িয়ে দিয়েছেন।

ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো এবং আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন স্পষ্ট নির্দেশিকায় জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে তাপমাত্রা ২৮° সেলসিয়াসে পৌঁছালেই ম্যাচ স্থগিত করা উচিত। ডার্টমাউথ কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক রায়ান ক্যালসবেক জানান, তাপমাত্রা ৩৫° সেলসিয়াস পার হলে আর্দ্রতার কারণে মানবদেহ প্রাকৃতিকভাবে নিজেকে ঠাণ্ডা করার ক্ষমতা হারিয়ে ফেলে, যা অ্যাথলেটদের জন্য হিট স্ট্রোকের মতো মারাত্মক জীবনঝুঁকি তৈরি করে।

আরও পড়ুনঃ   থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের সিইও ডগলাস কাসা জানান, ফিফার নিয়ম অনুযায়ী ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২° সেলসিয়াসে পৌঁছালে ম্যাচ স্থগিত হতে পারে। কিন্তু এই তাপমাত্রা এতটাই চরম যে, মার্কিন সামরিক বাহিনীর বেসিক ট্রেনিং সেন্টারগুলোতে এই অবস্থায় কালো পতাকা সংকেত দিয়ে সমস্ত প্রশিক্ষণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

২

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৩

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৪

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৬

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৭

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৮

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৯

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১০

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১২

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৩

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৪

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৫

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৭

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৯

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২০

Design & Developed by: BD IT HOST