২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, বাধা আসার আশঙ্কা—সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্র হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যতভাবে পারবে, বাধা দেবে। তারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করবে এবং নির্বাচন বানচাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।’

আরও পড়ুনঃ   কারফিউ মেনে চলার আহ্বান সেনাবাহিনীর

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতির পথে এরই মধ্যে কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। তাই সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। এই নির্বাচনের মাধ্যমে যারা আগে কখনও ভোট দিতে পারেননি, তাদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করতে হবে। একইসঙ্গে যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদের আস্থা ফিরিয়ে আনার কথাও বলেন তিনি।

“কেউ যেন বলতে না পারে, আমি ভোট দিতে পারিনি—এটি আমাদের অঙ্গীকার,”—উল্লেখ করেন ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নির্বাচন আমাদের নিজেদের পায়ে দাঁড়ানোর নির্বাচন, নিজেদের সাহসের পরীক্ষা। এটা কোনো দেশের চাপ বা হস্তক্ষেপের নির্বাচন নয়। আমাদের নিজেদের নির্বাচন, সকল মানুষের ও সকল রাজনৈতিক দলের নির্বাচন।’

আরও পড়ুনঃ   ভূমি খাতের সমস্যা দূরীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, নির্বাচন আয়োজনের প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করতে এবং বিভেদ সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা যেন রক্ষা পায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

বৈঠকে সরকারের আরও কয়েকজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন। তারা হলেন—পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST