২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ‘জরুরি, সুনির্দিষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, গাজার পরিস্থিতি ফিলিস্তিনিদের আরও গভীর হতাশার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের একটি অধিকার। আর রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থিদের জন্য একটি উপহার হবে।

আরও পড়ুনঃ   সিঙ্গাপুরে হোটেলে যৌনকর্মীদের অর্থ-স্বর্ণালঙ্কার লুট করলেন দুই ভারতীয়

সোমবার (২৮ জুলাই) শান্তিপূর্ণ সমাধানের ওপর জাতিসংঘের একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, সময় ফুরিয়ে আসছে। প্রতিটা দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস কমে যাচ্ছে, প্রতিষ্ঠান দুর্বল হচ্ছে এবং আশা বিলীন হচ্ছে। গুতেরেস গাজার গভীরতর সংকটের নিন্দা জানিয়ে বলেন, এটি বিপর্যয়ের এক ধারায় নেমে এসেছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

জীবন রক্ষাকারী মানবিক সহায়তার ওপর আরোপিত বিধিনিষেধ কমানোর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই দুঃস্বপ্ন শেষ করার জন্য এটি সমাধানের ধারে কাছেও নয়। আমাদের একটি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ ও অবাধ মানবিক সহায়তা প্রবেশাধিকার প্রয়োজন। এগুলো শান্তির পূর্বশর্ত নয়। এগুলোই শান্তির ভিত্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST