১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করেছে জার্মানি

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দাঙা-সংঘাতে জর্জরিত পশ্চিম তীর অঞ্চলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছে জার্মানি। এই কর্মকর্তাদের সবাই নিরস্ত্র এবং তাদের প্রধান কাজ হলো ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও কার্যকর করে তোলা।

গতকাল বুধবার জার্মানির বার্তাসংস্থা জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার দোবরিন্ডথ। তিনি বলেছেন, “মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য একটি কার্যকর এবং দক্ষ পুলিশ বাহিনী থাকা অপরিহার্য। তাই আমরা গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম— তথা ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য পুলিশ কর্মকর্তাদের পাঠিয়েছি।”

আরও পড়ুনঃ   ভারতে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৯

ফিলিস্তিনের পুলিশ বাহিনীর পুনর্গঠন ও প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজ জার্মানির পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে হবে বলেও জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, প্রায় দু’সপ্তাহ আগে জার্মানির ফেডারেল বা কেন্দ্রীয় পুলিশ একটি টিম ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর এলাকায় পৌঁছেছে। এই টিমের নেতৃত্বে আছেন চার জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুনঃ   নতুন হাইকমান্ড করছে হিজবুল্লাহ, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি

সরকারি সূত্রের বরাত দিয়ে ডিপিএ জানিয়েছে, এর আগে ২০২৫ সালের শুরুর দিকে গাজার সীমান্ত শহর রাফায় সেনাবাহিনীর একটি টিম পাঠিয়েছিল ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। এই সৈন্যদলের প্রধান কাজ ছিল রাফার সীমান্ত ক্রসিং অঞ্চলে হানাহানি বন্ধ করা। মিসরের সঙ্গে ফিলিস্তিনকে যুক্ত করেছে রাফা ক্রসিং এবং এই ক্রসিং দিয়েই মূলত গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST