২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘রাগাসা’, এশিয়াজুড়ে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ‘রাগাসা’ আঘাত হেনেছে। দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ঝড়ের সতর্কতা জারি করার পর সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির কাগায়ান প্রদেশে এটি আঘাত হানে।

প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ফিলিপাইনের দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থাকে পূর্ণ সতর্কতা অবলম্বন এবং সব সরকারি সংস্থাকে একত্রিত করার নির্দেশ দিয়েছেন।

কাগায়ান প্রদেশের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২১৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৯৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর ফলে ঝড়ো জলোচ্ছ্বাসের ঝুঁকি বেড়েছে, যার উচ্চতা ৯ ফুট ছাড়িয়ে যেতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বাবুইয়ান দ্বীপপুঞ্জে উচ্চ-স্তরের ঝড়ের সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বাসিন্দাদের উপকূলীয় এলাকা এবং নদীর তীর থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্যোগ সংস্থাগুলোর শেয়ার করা ভিডিও ক্লিপগুলোতে দেখা গেছে, উত্তর কাগায়ান প্রদেশটিতে প্রচণ্ড বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলে তীব্র ঢেউ উঠেছে এবং গাছপালা প্রচণ্ডভাবে দুলছে।

আরও পড়ুনঃ   হজ করতে গিয়ে এ বছর ৪১ বাংলাদেশির মৃত্যু

বাইরের বৃষ্টিপাতের কারণে মেট্রো ম্যানিলা এবং লুজন শহরের বিশাল অংশজুড়ে সরকার ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে। বিদ্যুৎ বিভ্রাট, ভূমিধস, বন্যা এবং বিপজ্জনক সমুদ্রের সতর্কতা জারি করা হয়েছে। বিমান সংস্থাগুলো প্রায় অর্ধশত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।

এদিকে, ‘রাগাসা’ সরাসরি তাইওয়ানে আঘাত না হাললেও দ্বীপের জনবহুল পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাইওয়ান স্থল ও সমুদ্র সতর্কতা জারি করেছে, ১৪৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে এবং পাহাড়ি দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে ৯০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বাহিনীকে ‘ঝড় পর্যবেক্ষণ এবং এই সপ্তাহের শেষের দিকে সম্ভাব্য স্থলভাগে আঘাত হানার প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুনঃ   ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে?

এছাড়া মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে চীনা কর্তৃপক্ষ দক্ষিণের বেশ কয়েকটি প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় করেছে।

হংকং জানিয়েছে, তাদের বিমানবন্দর খোলা থাকবে, তবে কার্যক্রম কমিয়ে আনা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষের পরিষেবা প্রদানকারী পরিচালক ইয়ুং তাত-উইং বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং বুধবার বেশিরভাগ বিমান চলাচল প্রভাবিত হবে। ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, তারা প্রায় ৫০০টি বিমান বাতিল করবে।

সোমবার সকাল থেকেই হংকংয়ের বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, সুপারমার্কেটগুলোতে লম্বা লাইন তৈরি হয়েছে। বাজারে শাকসবজি স্বাভাবিকের তিনগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST