২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে মালদ্বীপে মন্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : মালদ্বীপে এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম ফাথিমাত শামনাজ আলী সালিম।

তিনি ভারত মহাসাগরীয় এই দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের পুলিশ দেশটির একজন পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন। তবে দেশটির মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সাথে গ্রেপ্তার করা হয়। তাকে তদন্তের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান

তবে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনও বিবরণ তারা দেননি।

দ্য সান নামে মালদ্বীপের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার দায়ে শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে’। তবে মালদ্বীপের পুলিশ এই প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।

এএফপি বলছে, জলবায়ু সংকটের কারণে বিপর্যয়ের তালিকায় প্রথম সারিতে থাকা দেশগুলোর মধ্যে মালদ্বীপও রয়েছে এবং এমন একটি দেশে ফাথিমাত শামনাজ আলী সালিম যে অবস্থান ও দায়িত্বে ছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপকে কার্যত বসবাসের অযোগ্য করে তুলতে পারে।

অবশ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা করা কোনও ফৌজদারি অপরাধ নয়, তবে এই ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুনঃ   ট্রাম্পের কেবিনেট সদস্যদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জজুড়ে বসবাসরত লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী নানা রীতি-নীতি পালন করে থাকে। তারা বিশ্বাস করে, (কালো জাদুর মাধ্যমে) তারা প্রতিপক্ষকে অভিশাপ দিতে পারে।

কালো জাদুর রীতি-নীতি পরিচালনা করার অভিযোগ ২০২৩ সালের এপ্রিল মাসে দেশটির মানাধুতে তিন প্রতিবেশীর ছুরিকাঘাতে ৬২ বছর বয়সী এক নারী নিহত হয়েছিলেন। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে।

নিউজ সাইটটি পুলিশকে উদ্ধৃত করে বলেছে, হত্যার শিকার ওই নারী জাদুবিদ্যা করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে তারা।

এর আগে ২০১২ সালে পুলিশ অফিসারদের ওপর ‘অভিশপ্ত মোরগ’ নিক্ষেপ করার অভিযোগে পুলিশ একটি বিরোধী রাজনৈতিক সমাবেশের ওপর দমন-পীড়ন চালিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST