৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার কার্যালয়কে ফলো করছে ইসি

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার কার্যালয়ের ন্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্লাস্টিকের বোতলের পরিবর্তে জগ-গ্লাস ব্যবহার করছে ইসি। মূলত সচিবালয়ের ব্যয় কমাতে বোতলজাত পানির পরিবর্তে জগ-গ্লাসের পানি পানের উদ্যোগ নিয়েছেন ইসি সচিব শফিউল আজিম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমের বিচক্ষণতা ও দূরদর্শী দিক নির্দেশনায় নির্বাচন ভবনের বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে গঠিত কমিটির বিভিন্ন পদক্ষেপের ফলে নির্বাচন ভবনের জুন-২০২৪ মাসের তুলনায় পরবর্তী মাসগুলোতে বিদ্যুতের ব্যবহার গড়ে প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। এবং বিদ্যুৎ খরচ কমে এসেছে।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা

এছাড়াও সচিবের নির্দেশনায় নির্বাচন ভবনে কোনো বোতলজাত পানি ব্যবহার করা হচ্ছে না। মিটিং রুমসহ সব রুমে জগ-গ্লাসের মাধ্যমে পানি ব্যবহার করা হচ্ছে। এতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ক্ষতি কমানো যাচ্ছে।

এর আগে, গত ৩০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্লাস্টিকের বোতলমুক্ত এলাকা ঘোষণা করা হয়। এরই ধারাবাহিতায় প্লাস্টিকের বোতলের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কাচের জগ আর গ্লাস। এই উদ্যোগের নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের সহকর্মী সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   তানোরে দিনব্যাপী সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ইউনূস এই প্রস্তাবকে সমর্থন করে যমুনাকে প্লাস্টিকের বোতলমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

১

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

২

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৩

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৪

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৫

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৭

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

৮

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৯

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১০

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১১

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১২

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৫

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৭

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

১৮

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৯

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

২০

Design & Developed by: BD IT HOST