২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রকল্প বাস্তবায়নে অর্থের অপচয় রোধ করতে হবে : উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বেশ কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে। তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাঙ্ক্ষিত প্রত্যাশা যেন পূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নের অর্থের অপচয় রোধ করতে হবে।

সোমবার (২১ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রকল্প যুগোপযোগী ও কার্যকর করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এরইমধ্যে অনেক প্রস্তাবনা, নতুন নতুন ধারণা এসেছে। সেগুলোকে চলমান প্রকল্পের সঙ্গে কীভাবে সমন্বয় করা যায় তা দেখা হচ্ছে। আর উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে চলমান প্রকল্পগুলোও অব্যাহত থাকবে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে রদবদল ও সংস্কার করার প্রয়োজন হলে তা করতে হবে। প্রকল্প যেন নির্ধারিত সময়ে শেষ হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুনঃ   কেঁদে-কাঁদিয়ে সুয়ারেজের বিদায়

এসময় তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শিষ হায়দার চৌধুরি বলেন, ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এরইমধ্যে ডাটা সেন্টারের ৮০ শতাংশ ব্যবহার হয়ে গেছে। নিরাপত্তার কারণে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ডাটা সংরক্ষণ করতে চায়। এটা করা গেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়ও বাড়বে।

আরও পড়ুনঃ   ওসমান হাদির ওপর হামলাকারীর সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপির

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও এজেন্সির প্রধান এবং প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা, সমস্যা ও সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। তথ্যসুত্র: ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST