২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির আটক আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটক হওয়া আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা থেকে আশিকুর রহমান নামের ওই ছাত্রকে ছাড়িয়ে আনা হয়।

আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষকরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে অংশ নিতে আশিকুর মেইন গেট (প্রধান ফটক) দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই খবর জানতে পেরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান থানায় যান। তারা ওই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হকও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ‘পুরস্কারে ভূষিত হন বা না হন নারীরা সবাই অদম্য’- মহাপরিচালক কেয়া খান

প্রক্টর আসাবুল হক বলেন, ওই শিক্ষার্থীকে আটকের পরই দুজন সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়। পরে সহকারী প্রক্টরসহ আরও দুজন শিক্ষক থানায় যান। রাত ১০টার দিকে থানা থেকে ওই শিক্ষার্থীকে পুলিশ ছেড়ে দিয়েছে।

আরও পড়ুনঃ   প্রভাবশালীরা নামে-বেনামে কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে: ড. ইউনূস

বিষয়টি নিয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজের মুঠোফোন কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে অন্য গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, যাচাই-বাছাই শেষে ওই শিক্ষার্থীকে শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাদের ছাড়াতে রাতভর থানায় অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সাত শিক্ষার্থীর মধ্যে চারজনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনকে বিস্ফোরক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST