১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশের হাত ফসকে হাতকড়াসহ পালালো মাদক মামলার আসামি

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে পুলিশের হাত ফসকে হাতকড়াসহ আলম হোসেন (৩০) নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাসস্টান্ড এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এরপর থেকেই তার সন্ধানে লাগাতার অভিযানে নেমেছে পুলিশ।

পলাতক আলম হোসেন পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুলাই) রাতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলম হোসেন’কে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে পোরশা থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) আলম হোসেনকে বাসযোগে আদালতের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান। আসামিকে আদালতে পৌঁছানোর দায়িত্বে ছিলেন কনস্টেবল হেলাল ও আল আমিন। পোরশা থেকে ছেড়ে আসা বাসটি মহাদেবপুরে পৌঁছালে ওই দুই কনস্টেবলের হাত ফসকে হাতকড়াসহ পালিয়ে যান আসামি আলম হোসেন। এরপর পুলিশ পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

আরও পড়ুনঃ   তারেক রহমানের ৩১ দফা নিয়ে ২দিনের মতো লিফলেট বিতরণ করলেন আলহাজ্ব মো: আমিনুল ইসলাম

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনস্টেবল হেলাল বলেন, বাসে উঠার পর থেকেই একের পর এক অসুস্থতার নাটক করে যাচ্ছিলেন আলম হোসেন। সেটিকে সত্য ভেবে আমরা বিপদে পড়েছি। মহাদেবপুর বাসস্টান্ডে তার নাটকীয়তাকে সত্য ভেবে ১ বোতল পানি আনতে পাঠিয়েছিলাম কনস্টেবল আল আমিনকে। ওই মুহূর্তে সে আমার হাত ফসকে দৌড় দিয়ে হাতকড়াসহ পালিয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন

মঙ্গলবার রাত ১২টা ১২ মিনিটে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমানের মুঠোফোনে কল করা হলে তিনি জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে জেলার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এখনো খোঁজাখুঁজি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST