১১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পাবনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ৩

অভিযানে আটক তিনজন ও জব্দকৃত অস্ত্র-গুলি। 

পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো, ঝলাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) ও মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ অপরাধী ধরতে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে শাহীন ও হযরত কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকা থেকে খোকনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   পুরো মধ্যপ্রাচ্য দখলের ‘অধিকার’ ইসরায়েলের আছে : মার্কিন রাষ্ট্রদূত

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (এসএলআর লোডেড ম্যাগজিন ৬৭ রাউন্ড তাজা কার্তুজ), একটি বিদেশী ২২ বোর রাইফেলসহ ম্যাগজিন ও তাজা কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, একটি সচল নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ ও ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বেজিনুর রহমান, ডিবির ওসি রাশিদুল ইসলাম, ডিবি এসআই অসিত কুমার বসাক, এসআই বেনু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, কয়েকদিন ধরে অনুসন্ধান করে আইনশৃংখলা বাহিনী এই অভিযান পরিচালনা করে। যাদের আটক করা হয়েছে তারা পাবনার চিহ্নিত ব্যক্তিদের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। যারা নেপথ্যে আছে তাদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST