৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী রাজশাহী আসছেন বৃহস্পতিবার

সংবাদ বিজ্ঞপ্তি : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ, এমপি বৃহস্পতিবার (১১ জুলাই) চারদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি রাত সাড়ে নয়টায় সড়কপথে রাজশাহীর পুঠিয়াস্থ নিজ বাসভবনে এসে পৌঁছবেন। প্রতিমন্ত্রী শুক্রবার (১২ জুলাই) সকাল এগারোটায় পুঠিয়াস্থ নিজ বাসভবনে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
শনিবার (১৩ জুলাই) সকাল দশটায় তিনি পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল সাড়ে দশটায় উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সুদবিহীন ঋণ প্রদান, অসহায়-অস্বচ্ছল ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা এগারোটায় উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয় কর্তৃক আয়োজিত অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শুকনো খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর বারোটায় একই স্থানে ২০২৩-২০২৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ সহায়তা খাতের আওতায় অনগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ওইদিন দুপুর দুইটায়পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। বিকাল তিনটায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন এবং বিকাল চারটায় একই স্থানে পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে দশটায় প্রতিমন্ত্রী দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা এগারোটায় দুর্গাপুর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুদবিহীন ঋণ প্রদান, অসহায়-অস্বচ্ছল ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের হাতে চেক তুলে দিবেন। বেলা সাড়ে এগারোটায় উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয় কর্তৃক আয়োজিত অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শুকনো খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর বারোটায় একই স্থানে ২০২৩-২০২৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ সহায়তা খাতের আওতায় অনগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ওইদিন দুপুর তিনটায় দুর্গাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন এবং বিকাল চারটায় একই স্থানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। ওইদিন সন্ধ্যা সাড়ে সাত টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১০

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১১

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১২

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৩

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৪

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৫

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৬

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৭

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৯

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST