৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নৈরাজ্যের প্রতিবাদে বাগমারায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

হেলাল উদ্দীন,বাগমারা: জনগনের নিরাপত্তা বিগ্ন, সরকারী সম্পদ বিনিষ্টকারী দেশ ব্যাপী বৈষম্যছাত্র আন্দোলনের মোকাবিলা করতে দলীয় নেতাকর্মীদের সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। দেশ ব্যাপী বৈষম্যছাত্র আন্দোলনের নামে জনগন ও সরকারী সম্পদ বিনিষ্টকারী নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,সরকার ছাত্রদের সকল দাবী মেনে নেয়ার পরেও ছাত্ররা মাঠে কেন? এমন প্রশ্ন রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের আন্দোলন থেকে সরিয়ে নিতে আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের দায়ীত্ব প্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জিয়াউদ্দীন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী সহসভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর মুনসুর মৃধা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বানু, ছাত্রলীগ নেতা মোয়াজেজম হােসেন প্রমুখ । প্রতিবাদ সমাবেশে উপজেলা ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার প্রায় পাঁচ হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

২

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৩

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৪

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৬

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

৭

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

৮

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৯

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১০

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১১

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১২

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৩

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৪

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৫

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৬

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১৭

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১৮

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST