৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : পাশাপাশি দাঁড়িয়ে একটা বড়সড় বৃত্ত বানিয়ে ফেলেছে তাঁরা। মানববৃত্ত।

সবার দুহাত কোমরে। দৃষ্টি সামনে শুরু হলো মিউজিক। মিউজিকের তালে তালে চলতে থাকলো পিটি। সাত সকালে পিটির মাধ্যমে এভাবেই নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ম কাব ক্যাম্পুরীর প্রথম দিনের কার্যক্রম শুরু হলো।

উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার সকালে এমন দৃশ্য দেখা গেল। বাংলাদেশ স্কাউটস, নিয়ামতপুর উপজেলা শাখা পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর আয়োজন করে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। তিনি কাব স্কাউটদের উদ্দেশ্যে স্কাউটিং করে দক্ষ, সুনাগরিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানালেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল প্রমুখ।

আরও পড়ুনঃ   যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০ ডাকাত

গত শনিবার বিকেলে গিয়ে দেখা যায়, তখন কার্যক্রমের বিরতি চলছিল। স্কাউটরা নিজেদের মতো সময় কাটাচ্ছিল। কেউ বসেছিল, কেউ তাঁবু ঠিক করছিল, কেউ বল খেলছিল, কেউ খাবার পানি সংগ্রহ ব্যস্ত। কিছু কাব স্কাউটকে দেখা গেল কানামাছি খেলায় মেতেছে। একজনের চোখ বেঁধে দিয়ে অন্যরা তাঁকে ছুঁয়ে দৌড়ে পালাচ্ছিল।

কাব স্কাউট মো. সামিউল জানালো, এখন কোনো কার্যক্রম (চ্যালেঞ্জ) নেই। তাই সবাই মিলে কানামাছি খেলছি। মো. রাফি নামে আরেকজন কাব শিক্ষার্থী জানালো, এখানে এসে অন্য স্কুলের শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়েছি। অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে।

মো. আবু হুরাইরা নামে আরেক কাব স্কাউট জানালো, এই কাব ক্যাম্পুরীতে এসে নতুন নতুন জিনিস শিখছি। স্যারের খুব ভালোভাবে আমাদের শেখাচ্ছেন। সবার সাথে খুব ভালো লাগছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

এই কাব ক্যাম্পরীর প্রশিক্ষক আনোয়ার হোসেন তোতা জানালেন, এই পাঁচদিনে কাব স্কাউটরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এর মধ্যে রয়েছে বাঁশে হাঁটা, ঝুড়িতে বল নিক্ষেপ, রিং খেলা, ভারসাম্য দৌড়, কপালে টিপ পরানো ইত্যাদি।

এতে উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন কাব শিক্ষার্থী, ২৫জন ইউনিট লিডার ও ১০জন প্রশিক্ষক অংশগ্রহণ করেছে।

উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আবু হাসান বাসার বললেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি তাদের সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

২

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৩

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৪

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৫

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৬

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৭

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৮

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৯

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১০

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১১

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৩

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৪

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৫

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৬

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST