২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কামাল উদ্দিন সুমন (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে। শনিবার (২২ জুন) দুপুরে হীরাঝিল আবাসিক এলাকার ৪নং রোডে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী নাজমা বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ জুন) দুপুরে হীরাঝিল আবাসিক এলাকার ৪নং রোডে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কামালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি

পুলিশ সূত্রে জানা যায়, নাজমা বেগম কামাল উদ্দিন সুমনের দ্বিতীয় স্ত্রী। সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ৪ নম্বর রোড এলাকায় কামাল হোসেনের বাড়িতে সুমন স্ত্রী নিয়ে বসবাস করে আসছিলেন। কামাল উদ্দিনের সঙ্গে স্ত্রী নাজমার প্রায়ই ঝগড়া হত। ঘটনার দিন ঝগড়ার পর স্বামী ঘুমিয়ে পড়লে ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন নাজমা। এ সময় কামালের চিৎকারে লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বাড়ির মালিক কামাল হোসেন জানান, কামাল উদ্দিন ও নাজমা বেগম কয়েক মাস ধরে তার বাড়িতে ভাড়া থাকেন। নাজমা আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন। কামাল উদ্দিন স্যানিটারি মিস্ত্রি। কামাল উদ্দিনের গ্রামের বাড়িতে তার প্রথম স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। এরপরও তিনি নাজমাকে বিয়ে করে এ বাসায় সংসার করেন।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সুমন নামের এক যুবকের লিঙ্গ কর্তন করা অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় আটক রয়েছেন।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, স্ত্রী নাজমাকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST