৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে মুগ ডালে গড়া দুর্গা প্রতিমা, দেখতে হাজারো মানুষের ভিড়

নাটোর প্রতিনিধি : শরতের হালকা হাওয়া আর ঢাকের বোলের সঙ্গে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনন্দ। এই উৎসবকে ঘিরে এবার নাটোরে দেখা যাচ্ছে এক নতুন চমক মুগ ডাল দিয়ে তৈরি এক অনন্য দুর্গা প্রতিমা। এর আগে ধান ও পাটের আঁশ দিয়ে তৈরি প্রতিমা দেখেছিলেন দর্শনার্থীরা, আর এবার তাদের মন কেড়েছে সোনালি মুগ ডালের ঝিলিকময় প্রতিমা।

নাটোর শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপে এই ব্যতিক্রমী প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো ভক্ত ও দর্শক। প্রতিমাটি তৈরি করেছেন প্রতিমাশিল্পী নীল কুমার দাস। প্রায় আড়াই মাসের পরিশ্রমে কাঠ, বাঁশ ও বিচালির কাঠামোর ওপর মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিমার মূল অবয়ব। এরপর সেই মাটির গায়ে প্রায় ৬০ কেজি মুগ ডাল বসিয়ে শিল্পকর্মটিকে সাজানো হয়েছে। শুধু দুর্গা নন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর এবং সিংহ সব চরিত্রেই মুগ ডালের নিখুঁত কাজ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩০

প্রতিমাটি দেখতে আসা দর্শনার্থী অনামিকা প্রামাণিক বলেন, ডাল দিয়ে এমন শিল্পকর্ম সত্যিই চোখে না দেখলে বিশ্বাস হতো না। এর আগে পাটের প্রতিমাও দেখেছি, কিন্তু এটা আরও সুন্দর।

আরিফ রায় নামে আরেক দর্শক বলেন, পরিবার নিয়ে এসেছি। ডালের আবরণে দেবীকে দেখে অন্য রকম ভালো লাগছে। আশা করি, মা দুর্গা আমাদের আশীর্বাদ করবেন।

কল্পনা রানী সরকার জানান, ফেসবুকে ছবি দেখে আগ্রহ জন্মেছিল। সামনে থেকে দেখে বুঝলাম, মা সব রূপেই সুন্দর।

প্রতিমাশিল্পী নীল কুমার দাস বলেন, গত বছর ধান আর এ বছর পাটের আঁশে তৈরি প্রতিমা দেখে আমি উৎসাহ পাই। এবার তাই মুগ ডালে কাজ করার চেষ্টা করি। ডাল বসানো ছিল অনেক কষ্টের কাজ, সময় আর ধৈর্য দুটোই লেগেছে প্রচুর।

আরও পড়ুনঃ   জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ লক্ষ টাকার গবেষণা অনুদান

নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজিব সাহা বলেন, চাইছিলাম ব্যতিক্রম কিছু করতে। শিল্পীর পরিশ্রমে সেটা বাস্তবে রূপ পেয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ প্রতিমা দেখতে আসছেন। সবাই প্রশংসা করছেন, তাতে আমরা আনন্দিত।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নাটোরে যেমন তৈরি হয়েছে এক ধরণের শিল্প-সৃজন প্রতিযোগিতা, এই মুগ ডালের প্রতিমা তারই নতুন সংযোজন। এ বছর জেলায় ৩৬৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, যা গত বছরের চেয়ে ১৪টি বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST