৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে নদী দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত-৩ ৫টি মোটরসাইকেল ভাঙচুর

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মদনডাঙ্গা নদী দখল নিয়ে নলডাঙা ও সিংড়া উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোর সদর এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঢাকঢোর বাজারে এলে তাদের নদী দখলকারী বলে মারধর করে স্থানীয়রা। এক পর্যায়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জানা যায়, ঢাকঢোর গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার নামে দীর্ঘদিন মদনডাঙ্গা নদী ভোগ দখল করে আসছিল সেখানকার লোকজন। নদীটির অবস্থান নলডাঙ্গা উপজেলায় হলেও বরাবরই ঢাকঢোর গ্রামবাসী ভোগদখল ও মাছ শিকার করে থাকে। কিন্তু গত ৪ অক্টোবর নলডাঙ্গা উপজেলার মদনডাঙ্গা গ্রামের জেলেরা সেটিকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এরপর থেকেই দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা যায়।

আরও পড়ুনঃ   চারঘাটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার বলেন, সরকারি নদ-নদী, খাল-বিল দখল ও বিক্রির কোনো সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, সরকারি নদীতে মৎস্য শিকার নিয়ে পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদের সঙ্গে সিংড়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন, সংঘর্ষের খবর জানতে পেরে নলডাঙ্গার সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়েছিলাম। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST