১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মাদকসেবীদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাদকসেবীদের পুনর্বাসনের লক্ষ্যে আলাদা কারাগার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখানে তারা যেন পরিবারের জন্য কিছু আয় করতে পারেন, সে ব্যবস্থাও রাখা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে দেখা গেছে অধিকাংশ আসামিই মাদকসেবী। মাদকের কোনো উপকারিতা নেই। জনগণকে এ বিষয়ে আরও সতর্ক করতে হবে।

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এলাকাটির মানুষ কিছুটা অসহিষ্ণু, বিশেষত রায়পুরায় খুনাখুনি ও মারামারির ঘটনা প্রায়ই ঘটে। সন্ত্রাসীরা অবাধে অপকর্ম চালাচ্ছে এবং তাদের হাতে অস্ত্রও রয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শিগগিরই সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে অপারেশন পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ   বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

এ বছরের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় কারাগার থেকে ৮২৬ জন বন্দি পালিয়ে যায় এবং ৮৫টি আগ্নেয়াস্ত্রসহ ৭ হাজারের বেশি গুলি লুট হয়। এখনো ১৮৪ জন পলাতক আসামি ধরাছোঁয়ার বাইরে। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি অস্ত্র ও পাঁচ হাজারের বেশি গুলি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার থেকে খোয়া যাওয়া অস্ত্রের বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। এসব অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ   মোহনপুর উপজেলা বাকশিসের সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন গুলিবিদ্ধ হন। আশির দশক থেকে এলাকাটি আধিপত্য নিয়ে সংঘর্ষে অস্থির বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন। পরে পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, খাবার ব্যারাকসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST