১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় শাহমখদুম থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার মো: আবুল হোসেনের ছেলে মো: রাসেল আলী (৩৫) এবং রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মো: মুকুল হোসেনের ছেলে মো: মাহাবুব হাসান ওরফে কালু (৩৪)। পলাতক আসামি হলেন- কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও রাহুলের স্ত্রী মোছা: লাকী (৪৫)। তারা সকলেই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৬ জুন রাত আনুমানিক ১১টার দিকে শাহমখদুম থানার পবা নতুনপাড়ার বনলতা আবাসিক এলাকার ১ নম্বর রোডে অভিযান পরিচালনা করে রাসেল আলীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ১৭ জুন দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব হাসান ওরফে কালুকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি লাকী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মাহাবুব হাসান ওরফে কালুর বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ১টি মাদক মামলা এবং পলাতক আসামি লাকীর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৫টি মাদক মামলাসহ পেনাল কোডে ১টি মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST