১৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তারকৃত ৭ মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ সময় নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মো: তসলিম (৩৮) এবং শফিকুল ইসলাম সজলের ছেলে নাহিনা হাসান নিলয় (২১)-কে গ্রেপ্তার করে। পরে তসলিমের দোকানে অভিযান পরিচালনা করে তসলিমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯১ হাজার টাকা জব্দ করা হয়। অপর আসামি নিলয়ের হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক ২টি মাদক মামলা এবং আসামি নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা ও সিএমএম আদালত, রাজশাহীতে ১টি নন জিআর মামলা রয়েছে।

অন্যদিকে একই তারিখ দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ হাজরাপুকুর নিউ কলোনী এলাকার মো: আজিজুল হকের মেয়ে ও মো: ওয়াকিল আহম্মেদের স্ত্রী মোসা: শ্যামলী বেগম (৪৪)- এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা: শ্যামলী বেগম (৪৪) এবং মতিহার থানার কাজলা ফূলতলা গ্রামের মো: লিটনের ছেলে মো: রাহুল ইসলাম ওরফে মুন্না (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় শ্যামলীর বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি রাহুল দীর্ঘদিন ধরে শ্যামলী’র সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আসামি শ্যামলীর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ২টি পেনাল কোড আইনে এবং The Negotiale Instruments Act, 1881-এ ১টি সিআর মামলা রয়েছে। অপর আসামি মুন্নার বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   ‘হাদির ম্যাসিভ ব্রেন ইনজুরি, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ’

এছাড়াও একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার দিকে পবা থানা পুলিশ হাটগোদাগাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সারাংপুর গ্রামের মো: পাতান আলীর ছেলে মো: মাইনুল ইসলাম রনি (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ট্যাপেন্টাডল ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রনির বিরুদ্ধে পবা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের নয়া প্রশাসক এ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

এদিকে একই তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিঙ্গাডোবা গ্রামের মো: শাকিল হোসেন মিঠুর ছেলে মো: রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহান (২০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাছাড়াও গত ১১ আগস্ট তারিখ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মো: আফতাব আলীর ছেলে মো: আব্দুল সাত্তার (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST