১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারঘাটে গ্রীন ফোর্সের মতবিনিময় সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়”—এই প্রতিপাদ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর চারঘাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা হলরুমে গ্রীন ফোর্স বাংলাদেশ, চারঘাট উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আকবর হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান, এবং প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস. এম. হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স রাজশাহী বিভাগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, রাজশাহী জেলা কমিটির সভাপতি নুরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ   দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমিরের

প্রধান অতিথির বক্তব্যে মিকাইল রহমান বলেন, “গ্রীন ফোর্স বাংলাদেশ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া যাবে না। জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রের প্রতিটি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। ঘুষ, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এই শত্রুকে পরাজিত না করতে পারলে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ   বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

সভায় অন্যান্য বক্তারাও বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির ক্যান্সার ছড়িয়ে পড়েছে। রাস্তা নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি অফিস এমনকি বিচার ব্যবস্থাও এর বাইরে নয়। ঘুষ ছাড়া এখন ন্যায্য সেবা পাওয়া কঠিন হয়ে উঠেছে।

তাঁরা আরও আহ্বান জানান, “দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

সভা শেষে গ্রীন ফোর্সের পক্ষ থেকে আগামী দিনে দুর্নীতিবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST