১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: বিগত সময়ে আর্থিক খাতে যাঁরা লুটপাট ও অর্থ পাচার করেছেন, যাঁরা দুর্নীতি করেছেন; তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘১৫ বছরের অপরাধীদের নিয়ে আমরা কাজ করব। হয়তো একটু সময় লাগবে। প্রস্তুতি নিচ্ছি। সবকিছু স্থির হলে কাজ শুরু করব।’

আজ রোববার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অর্থ পাচার নিয়ে বিএফআইইউ কাজ করছে, এনবিআরের সিআইসিও কাজ করবে। যখনই কোনো ইঙ্গিত পাব, তা অনুসন্ধান করা হবে।’

এ সময় তিনি সাংবাদিকদেরও তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেন এবং মতিউরের মতো দুর্নীতিবাজ যেন তৈরি না হয়, সে জন্য এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন। সকাল থেকে প্রথমে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এনবিআর দুর্নীতির কারখানা এবং এখানে মতিউর তৈরি হয়, সাংবাদিকদের এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘তাদের (কর্মকর্তাদের) মেসেজ দেওয়া হয়েছে। নিজেদের পরিবর্তন করতে না পারলে বের করে দেওয়া হবে। বড়-ছোট না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্ত যেন তৈরি না হয়, সেটা দেখা হবে।’

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে মহাহরিনামযজ্ঞ ও লীলাকীর্তন শুরু

নতুন সরকার আসায় ফের কালোটাকা সাদা করার সুযোগের বিধান রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘কালো টাকার বিষয়টি নিয়ে উপদেষ্টার সঙ্গে আলাপ করব। তবে এনবিআর চেয়ারম্যান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এগুলো অগ্রহণযোগ্য। এর ফলে সৎ করদাতা নিরুৎসাহিত হন।’

গণ-অভ্যুত্থানের স্পিরিট কাজে লাগিয়ে এনবিআরে সংস্কার করা হবে বলে জানান তিনি।

ব্যবসা-বাণিজ্য গতিশীল করতে আইনগুলো শিগগিরই আধুনিকায়ন করা হবে। রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসার যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, ‘উন্নয়নের প্রয়োজনীয় অর্থ আহরণ হচ্ছে না। পাকিস্তানও কর-জিডিপিতে আমাদের চেয়ে এগিয়ে। রাজস্ব বাড়ানোই তাই এখন মূল ফোকাস। রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়ার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। ঋণ বাড়িয়ে ও ঘাটতি বাড়িয়ে বাজেট করা অনৈতিক। এতে ভবিষ্যৎ প্রজন্ম বৈষম্যের শিকার হচ্ছে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় হচ্ছে। কারণ পরোক্ষ করের পরিমাণ বেশি, ৬৭ ভাগ। পরোক্ষ কর গরিব ও সাধারণ মানুষের ওপর বৈষম্য তৈরি করে। গরিবকে ট্যাক্স করা যাবে না। এটা সভ্য দেশের লক্ষণ নয়। এটাকে ঠিক করতে হবে। এ জন্য দরকার কঠোর শ্রম। করের আওতা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে।’

আরও পড়ুনঃ   স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

তিনি বলেন, ‘ট্যাক্সপেয়ার এডুকেশনে জোর দেব। কাস্টমস, আয়কর ও মূসক আইন নিয়ে তিনটা আলাদা টাস্কফোর্স করা হবে। রাজস্বসংক্রান্ত তিনটি আইন আধুনিকায়নে তিনটি টাস্কফোর্স করা হবে; ব্যবসায়ী ও কর কর্মকর্তাদের মতামত নিয়ে বাস্তবায়ন করা হবে।’

রাজস্ব আহরণ করতে গিয়ে ব্যবসায়ীদের ক্ষতি করা হচ্ছে জানিয়ে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘কর আদায় করতে গিয়ে ব্যবসা যেন বন্ধ না হয়। এফডিআই বাড়াতে হবে। কিন্তু ট্যাক্স রেজিম সাপোর্ট না করলে এটা বাড়বে না। সুশাসনের পরই জরুরি ট্যাক্স রেজিম।’

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের সার্ভিস খুব খারাপ। এনবিআরের লোকই এনবিআরে সেবা পায় না। জনগণ আমাদের প্রভু। তাদের যথাযথ সম্মান দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজস্ব বাড়িয়ে দেখায় এনবিআর। কাল থেকে এটা করা যাবে না। এখন থেকে এনবিআর, সিজিএ ও আইবাসের তথ্য হবে এক ও অভিন্ন। এর অন্যথা হতে পারবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST