৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে আরএমপি’র ব্রিফিং প্যারেড

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল দশটায় নগরীর পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে নিরাপত্তা ডিউটিতে মোতায়নকৃত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান।

সভাপতির বক্তৃতায় পুলিশ কমিশনার দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না বরং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। পূজাকমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করার নির্দেশনা দেনতিনি। সকলের সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর এলাকায় নিপা ভাইরাস’ নিয়ে নেই সতর্কবার্তা

দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা রোধে আরএমপি’র তথ্য সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলকে আহ্বান জানান পুলিশ কমিশনার।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে মহানগরীর পূজা উদযাপন কমিটি’র নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো: রশীদুল হাসান, পিপিএম ও মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ   রাজশাহী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ড. ফজলুল করিম

উল্লেখ্য যে, আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

২

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

৩

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৪

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

৫

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৬

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৭

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৯

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১০

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১১

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১২

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১৩

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১৪

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১৫

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৬

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৭

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৮

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৯

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

২০

Design & Developed by: BD IT HOST