১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) দুপুর থেকে নানা কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় তিনজন সফল ব্যবসায়ী বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   রাবি আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন, অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরা হয়। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা সফল চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   China May Start Reopening After Winter Olympics: Top Adviser

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST