১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দক্ষ জনগোষ্ঠী তৈরিতে আগামীতে প্রতিটি ৩০টি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে ঃ রাসিক মেয়র

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) রাত ৮টায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় দাপ্তরিক শৃঙ্খলা রক্ষা সহ প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব আরো যথাযথভাবে ও দায়িত্বশীলভাবে পালনের নির্দেশ দেন রাসিক মেয়র।

সভায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন দেশসেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এই অর্জন ধরে রাজশাহীকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যাতে আগামীতে রাজশাহী শহর দক্ষিণ এশিয়ার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে। এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুনঃ   ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ না নেওয়ার আহ্বান চাকরিচ্যুতদের

রাসিক মেয়র আরো বলেন, রাজস্ব আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দক্ষ জনগোষ্ঠী তৈরিতে আগামীতে ৩০টি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে। যেখানে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে। সব মিলিয়ে আমরা একটা ভিশন নিয়ে রাজশাহীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আরও পড়ুনঃ   পূজা মণ্ডপ স্থানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। রাসিকের সচিব মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড আব্দুল মমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার সহ অন্যান্যা শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST