১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহার্য ক্রেন পড়ে যাওয়ায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষ ২২ জন এবং আহত হয়েছেন আরও ৮০ জন।

আজ বধুবার স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশেল সিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তরপূর্বে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল।

নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ স্থানীয় পুলিশ কর্মকর্তরা জানিয়েছেন, লাইনচ্যুত তিন বগিতে আটকা পড়া সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং রয়টার্সকে বলেন, “এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ এবং আহত অবস্থায় আরও ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বগিগুলোর ভিতরে আরও আহত ও নিহত আছে। ক্রেনের কারণে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ক্রেন সরানোর কাজ চলছে। আশা করছি শিগগিরই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ   যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

থাইল্যান্ডের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাংকক থেকে রওনা হওয়ার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। যারা নিহত হয়েছেন, ক্রেনের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটেছে।

থাইল্যান্ডের সরকার সম্প্রতি দেশজুড়ে দ্রুতগতির ট্রেন চালুর কাজ শুরু করেছে। সেই কাজের অংশ হিসেবে বিভিন্ন লাইনে কাজ শুরু হয়েছে। ব্যাংকক-উবন রাতচাথানি লাইনেও অন্যান্য দিনের মতো আজ ভোর থেকে কাজ শুরু হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই দুর্ঘটনা।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ৮ জনের

সূত্র : আলজাজিরা, রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST