৩০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: গোদাগাড়ী এসিল্যান্ড

সোমবার উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি প্রতিটি পাম্পের তেলের মজুদ, পরিমাপ ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজারে বিশৃঙ্খলা তৈরি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ   এশিয়া মহাদেশের বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর সাইদুর রহমানের জবি রসায়ন বিভাগে যোগদান

নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে এবং নির্ভুল পরিমাপে তেল বিক্রির নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। তাদের মতে, নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকলে তেলের বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হবে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না।

আরও পড়ুনঃ   যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১০

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১১

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১২

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৩

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৪

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৫

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৬

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৭

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৯

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST