১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

তিন ভাবিকে দেবরের ছুরিকাঘাত, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের বিশ্বম্বপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে তিন ভাবিকে ছুরিকাঘাত করেছেন আইনুল হক (১৮) নামে এক যুবক। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আইনুল হক পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমড়িয়া গ্রামের জামাল মিয়ার চার ছেলের মধ্যে তিনজন বিবাহিত। তারা একসঙ্গে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে নানা বিষয়ে ঝামেলা চলে আসছিল। এর প্রেক্ষিতে শনিবার সকাল ১০টার দিকে জামাল মিয়ার ছোট ছেলে আইনুল হক ঘরে থাকা তার তিন ভাবি স্বপ্না বেগম (৩৫), মর্জিনা বেগম (৩০) ও ইয়াসমিনকে (২৬) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাদের চিৎকারে লোকজন ছুটে এলে আইনুল হক পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত তিন নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে পরিত্যক্ত বিপুল পরিমাণ মাদক উদ্ধার

বিশ্বম্ভরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক খুনিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST