৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে প্রতিবন্ধীকে পাগল বলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা মারপিট: আহত ৪

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে পাগল বলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন ইউসুফ আলী (৪৫), ইনসান আলী (৪১), আইয়ুব আলী (৩৫), ও কাওছার আলী (৩৮)। এদের মধ্যে গুরুতর ইউসুফ ও ইনসানকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার শেষ বিকেলের দিকে তানোর পৌর এলাকার গোকুল মথুরা গ্রামের পাকা রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, গত শনিবার শেষ বিকেলের দিকে মানসিক প্রতিবন্ধী আলমগীর হোসেন (৩০) ধান আনার উদ্দেশ্যে মাথায় বস্তা নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের টিটু (৫৫) তাকে ‘পাগল’ বলে কটুক্তি করেন। এতে আলমগীর ক্ষিপ্ত হয়ে কথাকাটাকাটি শুরু করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে টিটুর পক্ষের কয়েকজন বাবু (৩৫), আলমাস (৪০), জনি (২৮), ও রনি (৩০)—লাঠি-শোটা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। তারা আলমগীরের চাচাতো ভাই ইউসুফ আলী (৪৫), ইনসান আলী (৪১), আইয়ুব আলী (৩৫), ও কাওছার আলী (৩৮)-কে মারধর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়।

আরও পড়ুনঃ   টাইফয়েড টিকা নিরাপদ, হালাল ও বিনামূল্যে পাওয়া যাচ্ছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

আহতদের মধ্যে ইউসুফ ও ইনসানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তানোর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয়রা , তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট শুরু করে। টিটু পক্ষের লোকজন দা হাসুয়া দিয়ে মানসিক প্রতিবন্ধী আলমগীরের লোকজনকে বেধড়ক পিটিয়ে জখম করে। তাদের এমন মারপিটে পুরো গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। যারা দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেছে তাদের কে আইনের আওতায় আনতে হবে। দিতে হবে কঠিন শাস্তি। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

আরও পড়ুনঃ   ধোনির অবসর নিয়ে আভাস দিল চেন্নাই

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, ঘটনাস্থলে তদন্তের জন্য থানা পুলিশ কে পাঠানো হয়েছে। তারা এসে রিপোর্ট দিলে সে মোতাবেক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে পরিস্থিতি শান্ত আছে। নিয়োমিত পুলিশ টহল দিচ্ছে। যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। অপরাধীরা কোন ছাড় পাবে না বলেও হুশিয়ারি করেন ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST