১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে ধানের গোলা ও মিল বিলুপ্ত হওয়ায় ধান বিক্রি করে চাল কিনে খাচ্ছেন কৃষকরা

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরের ঐতিহ্যবাহী ধানের গোলা ও ধান ভাঙ্গানো মিল এখন বিলুপ্ত। ফলে, জমি থেকেই ধান বিক্রি করে চাল কিনে খেতে হচ্ছে কৃষকদের। এ সুযোগকে কাজে লাগিয়ে ইচ্ছে মত চালের দাম কম বেশী করছেন মজুদদার ও ব্যবসায়ীরা বলে মনে করছেন সচেতন মহল। এক সময় গ্রামের প্রতিটি বাড়িতে ধান রাখার জন্য এই গোলা ও পাড়া মহল্লায় দেখা যেত ধান ভাঙ্গানো মিল। একই ভাবে অনেক বাড়িতে দেখা যেত ধান ও আটা কুটার ঠেঁকি। গোলায় রাখা ধান যখন ইচ্ছে বের করে চাল তৈরি ও বাজারে বিক্রি করতেন কৃষকরা। যা এখন আর তেমন একটা দেখা যায় না।

কৃষকরা বলছেন, আধুনিকতার ছোঁয়ায় এবং জায়গার অভাবে এবং ধান ভাঙ্গানো মিল না থাকার কারণে কৃষকরা এখন ধানের গোলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কালের আবর্তে ধান সংরক্ষনের জায়গা না থাকায় অধিকাংশ কৃষক তাদের ধান জমি থেকেই বিক্রি করে দিয়ে বাজার থেকে অটো মিলের বস্তা বন্দী চাল কিনে খাচ্ছেন। ফলে, কৃষকদের ঘরে এখন আর তেমন ধান ও চাল মজুদ থাকেনা। অতীতে, গোলাভরা ধান মানেই ছিল সচ্ছলতা এবং সম্মান। বিয়ের সময় পাত্রের পরিবার ধানের গোলা ও খড়ের পালার দিকে তাকিয়ে কন্যার পরিবারকে নির্বাচন করতেন। কিন্তু বর্তমানে মাঠ ভরা সোনালী ধান থাকলেও নেই গোলা ও গোলা ভরা ধান এবং খৈলান (উঠান) ভরা খড়।

আরও পড়ুনঃ   গণতন্ত্র প্রতিষ্ঠায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে বিএনপি: মির্জা ফখরুল

তানোরে গ্রাম অঞ্চলের বাড়ির উঠানে ধানের গোলা ও খড়ের পালা এবং ধান ভাঙ্গানো মিল ও ঠেঁকি যা একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ও কৃষকের সমৃদ্ধির প্রতীক ছিল, তা এখন বিলুপ্ত হওয়ায় ইতিহাস হতে চলেছে। ৯০ এর দশকের পর আধুনিকতার ছোঁয়ায় যুগের পরিবর্তন ও কালের আবর্তে বদলে গেছে গ্রামের দৃশ্যপট। ধানের গোলা সাধারণত বাঁশ ও কাদা মাটি দিয়ে তৈরি করা হতো। ধান কাটার পর শুকিয়ে গোলার ভেতর রাখা হতো এবং প্রয়োজন অনুযায়ী বের করে ব্যবহার করা হতো। তবে, সময়ের পরিবর্তনে আধুনিক শস্য সংরক্ষণের পদ্ধতি আসায় এবং জায়গা সাশ্রয়ের জন্য কৃষকরা ধানের গোলা থেকে দূরে সরে গেছে বলেও জানান কৃষকরা।

এবিষয়ে জানতে চাইলে তানোর সদর গ্রামের খোদা বাক্স মেম্বারের পুত্র মনজুর রহমান বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আমাদের বাড়ির আঙ্গিনায় ছোট বড় বেশ কয়েকটি ধানের গোলা এবং খৈলানে বিশাল বড় বড় খড়ের পালা। কিন্তু পিতার মৃত্যুর পর ভাইয়েরা সবাই আলাদা আলাদা সংসার করায় এখন সেগুলো আর নেই। ধান মড়াইয়ের পরপরই খৈলান (উঠান) এবং জমি থেকেই ধান বিক্রি করে বাজার থেকে অটো মিলের বস্তা বন্দী চাল কিনে খাচ্ছেন বলেও জানান তিনি। তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের আদর্শ কৃষক আশরাফুল আলম বলেন, আমাদের বাড়ির আঙ্গিনায় ধানের গোলা ছিলো এখন আর নেই। ভাইয়ের সংসার আলাদা করতে ভাঙ্গতে হয়েছে ধানের গোলা।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে একদিনে আরো ৫ মৃত্যু, শনাক্ত ১০৩৪

তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের আবু তালহা রানা থানাা মোড়ের মদিনা ফার্মেসীর মালিক বলেন, আমাদের বাড়িতে এখনো ধানের গোলা রয়েছে, কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। তিনি বলেন, আমাদের সবগুলো জমি বছর চুক্তিতে টাকার বিনিময়ে লীজ দেয়া আছে। বাজার থেকে বস্তা বন্দী চাল কিনে খাচ্ছেন বলেও জানান তিনি। তানোর গোল্লা পাড়া মহল্লার স্টুডিও ও ফটো কপি ব্যবসায়ী রুস্তম আলী বলেন, আগে গ্রামের গৃহস্থের বাড়ির আঙ্গিনায় ধানের গোলা ও ঠেঁকি এবং খৈলানে খড়ের পালা দেখা যেত। একই সাথে গ্রামে গ্রামে ধান ভাঙ্গানো মিলও দেখা যেত, যা এখন আর দেখা যাচ্ছে না। ফলে, বিলুপ্ত হয়ে গেছে ধানের গোলা ও এর ব্যবহার বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

৩

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

৪

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

৫

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

৬

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

৭

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১১

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১২

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

১৩

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

১৪

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

১৫

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

১৬

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

১৭

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৮

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

১৯

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST