১৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টানা সেঞ্চুরিতে বিগ ব্যাশে রেকর্ড গড়লেন লি

অনলাইন ডেস্ক : নারী বিগ ব্যাশে নিজের খেলা সর্বশেষ ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেছিলেন লাইজলি লি। পরের ম্যাচেই আবার পেলেন সেঞ্চুরির দেখা। টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়ে রেকর্ড গড়েছেন এই প্রোটিয়া। নারী বিগ ব্যাশে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনিই।

গতকাল বুধবার অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ৫৯ বলে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন হোবার্ট হারিকেন্সের এই প্রোটিয়া ব্যাটার।

আরও পড়ুনঃ   শেষ পাতা

ইনিংসের ১৪তম ওভারেই শতরানে পৌঁছান লি। তবে তার আগে দুইবার জীবন পান এই ব্যাটার। তখন তার ব্যক্তিগত রান ছিল ২০। তবে এরপর আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। ৩৫ বলে প্রথম ফিফটি স্পর্শ করেন। পরের পঞ্চাশ করতে তার বল লাগে কেবল ২২টি।

সবমিলিয়ে ৫৭ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ চার ও ৪ ছক্কা। নারী বিগ ব্যাশে এটি তার পঞ্চম সেঞ্চুরি। যা এই লিগে যৌথভাবে কোনো ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

আরও পড়ুনঃ   টাকা না পেলে ড. ইউনূসকে চিঠি দেবেন শহীদ আফ্রিদি

অ্যালিস হিলি ৫ সেঞ্চুরি করতে খেলেছেন ১১৭ ইনিংসে। লি তাকে ছুঁয়ে ফেললেন ৩২ ইনিংস কম খেলেই। মাত্র ৮৫ ইনিংসেই ৫ সেঞ্চুরির মালিক বনে গেছেন লি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST