৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

টাকা না পেলে ড. ইউনূসকে চিঠি দেবেন শহীদ আফ্রিদি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে প্রায় মাসখানেক আগে। কিন্তু এখনো তার রেশ রয়ে গেছে। তবে এই ‘রেশ’ নেতিবাচক। কারণ পারিশ্রমিক ইস্যুতে এবার বোমা ফাটিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছাদূত এবং মেন্টর হিসেবে যা অর্থ পাওয়ার কথা, তার পুরোটা এখনো পাননি বলে দাবি করেছেন তিনি। চিটাগং দলের কর্ণধারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিসিবির দারস্থ হয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল করে সহায়তা চেয়েছেন তিনি।

রোববার (২ মার্চ) দেশের একটি অনলাইন পোর্টালের কাছে আফ্রিদি দাবি করেছেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব- এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।’

আরও পড়ুনঃ   রাজশাহীর দুটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল

‘টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল, ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে। কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকেট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। দুই-তিন দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব’-যোগ করেন আফ্রিদি। আফ্রিদি বলেন, বাংলাদেশ ও বিপিএলের ভাবমূর্তির কথা ভেবে এতদিন তিনি ব্যাপারটি প্রকাশ করেননি।

আরও পড়ুনঃ   সেঞ্চুরি না পেলেও আক্ষেপ নেই ছক্কার রেকর্ডগড়া তামিমের

আফ্রিদির অভিযোগের প্রসঙ্গে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুরুতে বলেন, ‘২১ হাজারের মতো দেওয়া হয়েছে। বাকিগুলোও পেয়ে যাবে, এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নন, উনারটা উনি পেয়ে যাবেন। দেয়ার ইজ নো ডিসপিউট। যার যার তাড়া থাকতেই পারে।’

প্রসঙ্গত, এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি জলঘোলা করেছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটাররা যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জনও করেছিলেন। এদিকে চিটাগং কিংসও জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক নিয়ে গড়িমসি করে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১০

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

২০

Design & Developed by: BD IT HOST