২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?

অনলাইন ডেস্ক : টানা তিন জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করেছে ফরচুন বরিশাল। খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ রানের জয়টা বলতে গেলে বরিশালকে অনেকটাই পৌঁছে দিয়েছে প্লে-অফ পর্বে। যদিও ম্যাচের লাগাম পুরোটা সময় নিজেদের কাছে রাখতে পারেননি বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

খুলনা টাইগার্সের বিপক্ষে গতকাল শুরুতে একপ্রকার ব্যাকফুটে ছিল ফরচুন বরিশাল। তবে সাময়িক সেই বিপর্যয় সামলে নেন দলটির অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। পরবর্তীতে শেষ দিকে ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন রিশাদ হোসেন। তার এমন ইনিংসে ৯ উইকেটে ১৬৭ রান তোলে বরিশাল।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’: ভোগান্তিতে রোগীরা

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে মাহমুদউল্লাহকেই কৃতিত্ব দিয়েছেন রিশাদ, ‘নিজের প্রতি ধৈর্য্য ও বিশ্বাস রেখেছিলাম। নিজের শক্তিমত্তার বাইরে যাইনি। চেষ্টা করেছি দলকে কীভাবে ব্যাটিংয়ে সাহায্য করা যায়। আমি শুধু নিজের পরিকল্পনায় ছিলাম। (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই ছিলেন, অনেক সহায়তা করেছেন। তিনি বলছিলেন, নিজের শক্তিতে থাকতে, ভালো বল সম্মান দেখাতে এবং বাজে বল মেরে দিতে।’

ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া সেই ইনিংস নিয়ে আগে থেকে পরিকল্পনা ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি, ‘আসলে কোনো কিছু নির্দিষ্ট পরিকল্পনা করে যাইনি। রিয়াদ ভাই সঙ্গে ছিলেন। তিনি শুধু বলেছিলেন, কখন কী করতে হবে। তো এখানে আগের থেকে কী হবে না হবে, সেসব পরিকল্পনা করার কিছু নেই।’

আরও পড়ুনঃ   নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলা: অন্তর্বর্তী সরকারের নিন্দা

বল হাতেও অ্যালেক্স রসের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন রিশাদ। পরে দারুণ ফিল্ডিংয়ে ফিরিয়েছেন দুই বলে দুই রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকে। নিজের ফিল্ডিং নিয়ে রিশাদ বলেন, ‘আসলে সীমানায় ফিল্ডিং করলে এরকম সুযোগ কয়েকটা আসে। (দৌড়ে) ধরে ফেলতে পেরেছি, এজন্য অ্যাডজাস্ট করে (থ্রো) মেরে দিয়েছি আর কী। এসবের জন্য ফিল্ডিং অনুশীলন একটু ভিন্ন হয়… আক্রমণাত্মক, যেহেতু সীমানায় ফিল্ডিং করি। স্লগ ওভারে সীমানায় ফিল্ডিং করলে একটু আক্রমণাত্মক ও আগ্রাসী থাকতে হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST