২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দাম রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে অর্থাৎ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়ার সাথে সাথে স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানিতে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে। দেশের অভ্যন্তরের পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্য অনুযায়ী ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে ঢাকা, চট্রগ্রাম ও সিলেট রুটে। ফলে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। যাত্রী পরিবহন ভাড়া এখনো না বাড়ালেও যে কোন সময় বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

অনেক আমদানিকারক প্রতিষ্ঠানের সাথে বাৎসরিক মালামাল পরিবহনের চুক্তির ফলে অনেক সিএন্ডএফ এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। লাভ তো দুরে থাক শত শত টাকা লোকসান দিয়ে পণ্য পাঠাতে হচ্ছে আমদানিকারকের প্রতিষ্ঠানে। তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে টায়ার, ট্রাকের যন্ত্রাংশের মূল্য এবং ফেরি ভাড়া বৃদ্ধির কারণেই নাকি ট্রাকের ভাড়া বেড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা। রোববার সকাল থেকে সেই ভাড়া নেয়া হচ্ছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। চট্রগ্রাম রুটে পণ্য পরিবহনে আগে গুনতে হতো ২৭-২৮ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৩৫/৩৬ হাজার টাকা পর্যন্ত। গাজিপুর, টঙ্গী, নারায়নগঞ্জে আগে ভাড়া ছিল ২২ হাজার টাকা এখন ভাড়া নিচ্ছে ২৬/২৭ হাজার টাকা। এতে করে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন, এ কারণে উৎপাদিত পণ্যর দাম বেড়ে যাবে। তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি ট্রাক সংকটেও অনেকে আমদানিকৃত পণ্য খালাস নিতে পারছেন না।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকরা জানান, বেনাপোল স্থলবন্দরে আমাদের দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন লোড আনলোডের কাজ করে থাকে। ট্রাক ভাড়া বৃদ্ধি ও ট্রাক সংকটের অজুহাতে ট্রাক ভাড়া বৃদ্ধি করায় অনেকে আমদানিকৃত মালামাল খালাস নিতে পারেনি। প্রতিদিন যেখানে ৪০০ থেকে ৬০০ ট্রাক পণ্য লোড আনলোডিং হতো এখন অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে আমাদের শ্রমিকরা দুভোর্গের মধ্যে পড়বে। অনেকে বেকার হয়ে পড়বে।

আরও পড়ুনঃ   এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম : তারেক রহমান

ট্রাকভর্তি পণ্য নিয়ে বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিলেন চালক নাজমুল ইসলাম। তিনি বলেন, প্রতি লিটারে ২০ টাকা করে বাড়লে আমাদের বেনাপোল-ঢাকা-বেনাপোল যাতায়াত করতে ১৫০ লিটার তেল লাগে সেই হিসেবে এখন তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টাকার তেল বেশি লাগছে। আবার ঢাকা থেকে তেমন ভাড়াও পাওয়া যাচ্ছে না। সে কারণে এখন প্রতি ট্রিপে ৪/৫ হাজার টাকা বেশি নিতে হচ্ছে। তারপরও ফেরি ভাড়া, সেতুর টোল, বিভিন্ন স্থানে চাঁদা দিতে দিতে শেষ। এসব কারণে ট্রাকের ভাড়া বৃদ্ধি হয়েছে।

সাদ্দাম হোসেন নামের অপর চালক বলেন, আমার ট্রাকে কেমিকেল নিয়ে ভালুকা যাচ্ছি। আগের চেয়ে চার হাজার টাকা ভাড়া বেশি গুনতে হচ্ছে। ট্রাকভাড়া বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগে তেল সংকটে একবার ভাড়া বেড়েছে। এবার আবার তেলের দাম বেড়ে যাওয়ার ভাড়াও বেড়েছে।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, বেনাপোল বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহনের ভাড়া অনেকটা বেড়েছে। তেলের মূল্য বৃদ্ধি, ফেরি ভাড়া ও টোল আদায় বৃদ্ধির পাশাপাশি ঢাকা থেকে আসার পথে তেমন পণ্য না পাওয়ায় ট্রাক মালিকরা ভাড়াটা বাড়িয়েছে। এতে পণ্য পরিবহনের জন্য প্রতিনিয়তই দুস্প্রাপ্য হয়ে উঠছে ট্রাক ও কাভার্ড ভ্যান। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। গড়ে প্রতিদিন বেনাপোল এই বন্দর থেকে দুই শতাধিক কাভার্ড ভ্যানসহ ৫শ’ পণ্যবাহী ট্রাক সারা দেশের বিভিন্ন গন্তব্যে যায়। কিন্তু ট্রাক সংকট ও ভাড়া বৃদ্ধির কারণে স্বাভাবিক পণ্য পরিবহন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার এন্ড এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান জানান, দেশের সব চেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল। প্রতিদিন এই বন্দর দিয়ে সাড়ে ৩শ থেকে ৪শ ট্রাক পণ্য আমদানি ও একশ‘ থেকে ১৫০ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। তেলের মূল্যবৃদ্ধিতে আমদানি-রপ্তানি পণ্য আমরা দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে পাঠাতে পারছি না। তেলের দাম বাড়ার সাথে সাথে ট্রাক মালিকরাও ভাড়া বাড়িয়েছে ৫-৬ হাজার টাকা। এতে করে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। তারা বলেছেন, ট্রাক ভাড়া বাড়ার কারণে তাদের পণ্যের দামও বাড়াতে হবে। যার প্রভাব ভোক্তার ওপর গিয়ে পড়বে।

আরও পড়ুনঃ   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহন সংকটের জন্য ট্রাক ভাড়া এখন স্বাভাবিক সময়ের তুলনায় অকেটা বাড়তি। ব্যবসায়ীরা পণ্য আমদানি করেন লাভের আশায় কিন্তু পরিবহন খরচ এত বেড়েছে যে এতে তাদের লোকসানে পড়তে হবে। কাঁচা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে নিত্যপণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন। তেলের ও ফেরি ভাড়া বৃদ্ধি, ও ট্রাক সংকটের জন্য ভাড়া বেড়ে গেছে। ঢাকায় ট্রাক যাওয়ার পর সেখানে থেকে কোন ভাড়া না হওয়ায় দু‘পাশের খরচ পুষিয়ে নিচ্ছে ট্রাক মালিকরা।

এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু জানান, তেলের মূল্য বৃদ্ধিতে ট্রাক ভাড়াও বেড়েছে। এতে করে সব জিনিসের দাম বেড়ে যাবে। যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

উল্লেখ্য রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। এতদিন ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। নতুন দাম রোববার রাত ১২টার পর থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST